রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপত্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বি

আপত্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বি

আপত্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বি

নিউজ ডেস্ক:

 

কিছু ঘটনা মানুষ কখনো ভুলে যেতে পারে না। সময় কেবল তাকে চুপ করে বাঁচতে শেখায়’। ফেসবুকে দেওয়া একটি পোস্টে এমন একটি বাক্য লিখে চাঞ্চল্য সৃষ্টি করেছেন নবীন অভিনয়শিল্পী প্রিয়ন্তী উর্বী। সেখানে ধরা পড়েছে তার শৈশবের অস্বস্থিকর অভিজ্ঞতা! লিখেছেন, ছোটবেলায় আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন তিনিও, যে স্মৃতি আজও তাকে তাড়া করে ফেরে।

রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের পর ফেসবুকে প্রতিবাদী পোস্ট দিতে শুরু করেছে সারা দেশের মানুষ। বিনোদন অঙ্গনের তারকারাও আছেন সেই দলে। প্রিয়ন্তী উর্বী লিখেছেন, ‘কিছু ঘটনা মানুষ ভুলে যায় না, শুধু চুপ করে বাঁচতে শিখে। আমিও শিখেছিলাম। তাই নিজেকে সব সময় ব্যস্ত রাখি, যেন মাথার ভেতরের শব্দগুলো একটু শান্ত হয়। কিন্তু যখনই কোনো শিশুর অ্যাবিউডজ কিংবা রেপের খবর দেখি, আমি ভেতর থেকে ভেঙে পড়ি। কারণ, ছোটবেলায় আমিও ইনঅ্যাপ্রোপিয়েট টাচ (আপত্তিকর স্পর্শ)-এর শিকার হয়েছিলাম।’

সেই ঘটনা প্রসঙ্গে প্রিয়ন্তী উর্বী আরও লিখেছেন, ‘তখন বুঝতাম না, ঠিক কী হচ্ছে, শুধু মনে হতো, এটা স্বাভাবিক না। আব্বু-আম্মু তো কখনো এভাবে ধরেনি। আজ ভাবি, ৪-৫ বছরের একটা বাচ্চার মনে কতটা ভয় ঢুকে যায় এসব থেকে। কত প্রশ্ন, কত অস্বস্তি, কত-না বলা কান্না জমে থাকে বছরের পর বছর।’

উর্বী আরও লিখেছেন, ‘আমি আজও বিশ্বাস করি রেপিস্ট আর অ্যাবিউজারদের কঠিন শাস্তি হওয়া উচিত। কারণ, তারা শুধু একটা মানুষকে না, একটা শিশুর নিরাপত্তাবোধ, বিশ্বাস আর শৈশবকে মেরে ফেলে। আর একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, মানুষের কর্মের ফল একদিন না একদিন এই পৃথিবীতেই ফিরে আসে। আল্লাহ সব দেখেন।’

উর্বীকে এবারের ঈদুল আজহায় দেখা যাবে ‘বনলতা সেন’ সিনেমায়। এর আগে তিনি অভিনয় করেছেন ‘নীলচক্র’ সিনেমায়।