শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিজয়

বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিজয়

বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিজয়

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেতে এবং প্লেয়ার্স অকশনে না রাখার প্রতিবাদে বিসিবিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এনামুল হক বিজয়। বিপিএল গভর্নিং কাউন্সিল সভাপতি ও উপেদষ্টা বরাবর এই নোটিশ আইনজীবীর মাধ্যমে করালেও তা নিজের হাতেই সাবমিট করেছেন তিনি। ন্যায় বিচার পেতে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে চেষ্টা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন গত আসরে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিতে খেলা এই ক্রিকেটার।গতকাল (১ ডিসেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে হাজির এনামুল হক বিজয়। গণমাধ্যমের সামনে লুকালেন না কিছুই। ক্ষোভের সুরে বিজয় জানিয়ে দিলেন, অভিযোগ থেকে মুক্তি পেতে সর্বোচ্চ পর্যায়েই চেষ্টা করবেন তিনি।

বিজয়ের কথাতেই স্পষ্ট ইঙ্গিত। গায়ে যে কালির আঁচড় লেগেছে এটা মোছার জন্য তার চেষ্টার কোন অন্ত থাকবে না। অবশ্য বিষয়টা শুধু মর্যাদার নয়। এর সঙ্গে জড়িয়ে আছে তার রুটি রুজিও।

বিপিএলের গত আসরে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত এনামুল হক বিজয়। তার সঙ্গে নাম এসেছে আরো আট ক্রিকেটারের। এ জন্য বিপিএলের ১২তম আসরের খেলোয়াড় নিলামে নাম ছিলো না তাদের। বিসিবির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেও প্রতিকার পাননি এই ওপেনার। এবার দলিল-দস্তাবেজ কাগজপত্র নিয়ে সরাসরি উপস্থিত ক্রিকেট বোর্ডে।