অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি নারী আরওয়া হানিন এলরাইশ। প্রথম ফিলিস্তিনি হিসেবে ব্রিটেনের অন্যতম প্রাচীন ইউনিভার্সিটি ইউনিয়ন ও বিশ্বের অন্যতম সম্মানজনক স্টুডেন্টস সোসাইটির সভাপতি হলেন তিনি।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ডিবেটিং সোসাইটি অক্সফোর্ড ইউনিয়ন ১৮২৩ সালে ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে প্রতিষ্ঠিত হয়।
গত মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ইউনিয়নের গুডম্যান লাইব্রেরিতে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আরওয়া হানিন এলরায়েস ৭৫৭টি ভোট পেয়ে ২০২৬ সালের ট্রিনিটি টার্মের জন্য অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিজা বারকোভার চেয়ে প্রায় ১৫০টি বেশি। ভোটদানের হার ছিল ১৫২৮ জন, যা গত টার্মের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এলরায়েস ও বারকোভা উভয়ই দ্বিতীয় বর্ষের পিপিই (দর্শন, রাজনীতি ও অর্থনীতি) বিষয়ের শিক্ষার্থী বর্তমানে ইউনিয়নের স্ট্যান্ডিং কমিটিতে দায়িত্ব পালন করছেন।
