রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ২

নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ২

নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ২

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রানীনগর উপজেলার পশ্চিম বালুভরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল রানীনগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি রানীনগর থেকে নওগাঁ শহরের দিকে মাদক বহন করে নিয়ে যাচ্ছে।
 

এরপর বিকেল ৩টার দিকে রানীনগর থানার পশ্চিম বালুভরা গ্রামের রাজু নামের এক ব্যক্তির বাড়ির সামনে রাস্তার ওপর চেকপোস্ট বসানো হয়। এ সময় নাম্বারবিহীন একটি মোটরসাইকেলে দুইজনকে আসতে দেখে থামিয়ে তল্লাশি চালানো হয়।
 

তল্লাশিকালে মোটরসাইকেলের চালক সোহাগ বাবু (৪০), পিতা- আব্দুল জলিল, গ্রাম- পশ্চিম বালুভরা, থানা- রানীনগর, জেলা- নওগাঁর কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া পেছনে বসা শাকিল (২৮), পিতা- আনারুল ইসলাম, একই গ্রামের বাসিন্দার কাছ থেকে আরও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাদের কাছ থেকে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় রানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

নওগাঁ প্রতিনিধি: