রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সমেশপুর হাটে জমজমাট বেচাকেনা, ক্রেতা সংকটে বিক্রেতাদের হতাশা

সমেশপুর হাটে জমজমাট বেচাকেনা, ক্রেতা সংকটে বিক্রেতাদের হতাশা

সমেশপুর হাটে জমজমাট বেচাকেনা, ক্রেতা সংকটে বিক্রেতাদের হতাশা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী সমেশপুর গরু-ছাগলের হাটে জমে উঠেছে পশু কেনাবেচা। ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে খামারি, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের উপস্থিতিতে হাটজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। ছোট-বড় নানা জাতের গরু ও ছাগল নিয়ে হাটে আসেন বিক্রেতারা।
হাট ঘুরে দেখা যায়, দেশীয় ও উন্নত জাতের বিভিন্ন গরু-ছাগল সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। কেউ পারিবারিক কোরবানির জন্য আবার কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে পশু কিনতে হাটে এসেছেন। ক্রেতারা পশুর স্বাস্থ্য, দাঁত, ওজন ও গঠন দেখে দরদাম করছেন। হাটজুড়ে চলছে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা ও দর কষাকষি।
 

তবে হাটে পর্যাপ্ত পশু উঠলেও আশানুরূপ ক্রেতা না থাকায় হতাশা প্রকাশ করেছেন অনেক বিক্রেতা। তারা জানান, সকাল থেকে হাটে অবস্থান করলেও অনেকেই এখনো গরু বিক্রি করতে পারেননি। পশুখাদ্য, ওষুধ ও লালন-পালনের খরচ বেড়ে যাওয়ায় এবার বেশি দামে গরু বিক্রির আশা করেছিলেন তারা। কিন্তু ক্রেতা কম থাকায় কাঙ্ক্ষিত দাম পাওয়া যাচ্ছে না।
এক বিক্রেতা বলেন, “অনেক কষ্ট করে কয়েক মাস ধরে গরু পালন করেছি। কিন্তু হাটে ক্রেতা কম থাকায় এখনো ভালো দাম পাচ্ছি না। খরচের তুলনায় লাভ হবে কি না তা নিয়েও দুশ্চিন্তায় আছি।”
অন্যদিকে ক্রেতারা বলছেন, হাটে গরুর দাম তুলনামূলক বেশি চাওয়া হচ্ছে। তাই তারা বিভিন্ন হাট ঘুরে বাজার যাচাই করছেন এবং দর কষাকষি করছেন। একাধিক ক্রেতা জানান, “দাম সহনীয় পর্যায়ে এলে গরু কিনবো। এখনো বাজার পরিস্থিতি দেখছি এবং বিভিন্ন হাটে ঘুরে দাম মিলিয়ে নিচ্ছি।”
 

ক্রেতা ও বিক্রেতাদের দর কষাকষিতে হাটজুড়ে ব্যস্ত সময় পার হলেও এখনো অনেকেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। যানজট নিয়ন্ত্রণ ও চুরি-ছিনতাই প্রতিরোধেও প্রশাসনের নজরদারি রয়েছে।
হাট পরিচালনা কমিটির সদস্য শহিদুল ইসলাম আকন্দ বলেন, “আগের তুলনায় এবার হাটে গরু অনেক কম উঠেছে এবং বেচাকেনাও কম হচ্ছে। আগামী সোমবার ঈদের আগে শেষ হাট বসবে। আমরা আশা করছি ওই হাটে বেচাকেনা অনেক ভালো হবে।”
 

তিনি আরও বলেন, “ক্রেতা ও বিক্রেতাদের জন্য এখানে থাকা-খাওয়া এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সবাই যেন গরু-ছাগল কেনাবেচা করতে পারেন, সে বিষয়ে আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি।”
স্থানীয়দের মতে, সমেশপুরের এই ঐতিহ্যবাহী গরু-ছাগলের হাট দীর্ঘদিন ধরে এলাকার অন্যতম বৃহৎ পশুর হাট হিসেবে পরিচিত। প্রতি হাটবারে এখানে সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ পশু কেনাবেচার জন্য ভিড় করেন। স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হাটটি। 

আল আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: