রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে ১৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির

পিরোজপুরে ১৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির

পিরোজপুরে ১৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির

পিরোজপুরে ১৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখা। শনিবার (২৩ মে) সকাল ৯টায় স্থানীয় ‘ডাক দিয়ে যাই’ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাফেজদের সম্মাননা প্রদান, কুরআন, পাগড়ি ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক হাফেজ মহিউদ্দিন মাসুম এবং তানজিমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লাহ আল হাদী।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. এমরান খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান।


এছাড়াও অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাফেজ  উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কুরআনের শিক্ষাকে সমাজে ছড়িয়ে দিতে হাফেজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ হাফেজরা প্রয়াত আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করেন।পিরোজপুর প্রতিনিধি: