রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার পাঁচ

সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার পাঁচ

সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার পাঁচ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 
শনিবার (২৩ মে) দুপুরে তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সোনারগাঁ থানায় এই মামলাটি দায়ের করেন। এ ঘটনায় ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জামান শামসু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এবং পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ।

পুলিশ জানিয়েছে, নাশকতার অভিযোগে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হিমেল, মুরাদ, নূর হোসেন, মোখলেস ও শফিকুল ইসলাম নামের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোশারফ হোসেন খসরু 
সোনারগাঁও প্রতিনিধি 
নারায়ণগঞ্জ