শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমি আসলে একটা অকর্মার ঢেঁকি : জোভান

আমি আসলে একটা অকর্মার ঢেঁকি : জোভান

আমি আসলে একটা অকর্মার ঢেঁকি : জোভান

নিউজ ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। রোমান্টিক কিংবা সিরিয়াস সব ধরনের চরিত্রেই ক্যামেরার সামনে যিনি দারুণ পারদর্শী, পর্দার পেছনের বাস্তব জীবনে তিনি নাকি একেবারেই উল্টো! নিজের জীবনের এমন এক অজানা তথ্য নিয়ে এবার মুখ খুলেছেন এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও দক্ষতার সীমাবদ্ধতা নিয়ে বেশ মজার ছলে এক অকপট স্বীকারোক্তি দিয়েছেন জোভান। তিনি বলেন, ‘আমি আসলে একটা অকর্মার ঢেঁকি, আমি অ্যাক্টিং ছাড়া কিছুই পারি না।’

বাস্তব জীবনের রান্নাবান্নার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জোভান জানান, রান্নাঘরে পানি গরম করা ছাড়া আর কোনো দক্ষতাই তার নেই। তার ভাষ্য, ‘চাও বানাইতে পারি না, আমি শুধু পানি গরম করতে পারি। আমি আসলে কোনো রান্নাই করতে পারি না।’

খাবারের পছন্দের তালিকায় বিশেষ করে সরিষার তেলের তেহারি তার ভীষণ প্রিয়। অভিনেতা বলেন, ‘ছোটবেলা থেকে তো আম্মুর হাতের রান্না খেয়েই বড় হইছি, তো এখনও আম্মুর হাতের রান্নাই খাই আমি। আম্মুর হাতের মুরগির মাংস মজা, ডাল মজা।’

পর্দায় ভালোবাসার কতশত গল্প ফুটিয়ে তুললেও, বাস্তব জীবনে কাছের মানুষকে চমকে দিতে বা সারপ্রাইজ দিতে নাকি বেশ বেগ পেতে হয় এই তারকাকে। জোভান জানান, একা একা কোনো সারপ্রাইজের আয়োজন তিনি গুছিয়ে করতে পারেন না। এ জন্য তাকে বন্ধুদের ওপর নির্ভর করতে হয়।

তিনি বলেন, ‘সারপ্রাইজ আমি ওরকম করতে পারি না, আমার আসলে সারপ্রাইজ করার জন্য আমার ফ্রেন্ড সার্কেলদের হেল্প লাগে। কারণ আমি একটা জিনিস অ্যারেঞ্জ করে যদি কারো জন্য করতে চাই, তো দেখা যায় যে আসলে আমি ঐ অ্যারেঞ্জ করে আসলে করতে পারি না, সো আমার অনেকগুলো ফোন কল দিতে হয় এটার জন্য।