শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

ইসলামী ব্যাংকে কথিত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদ এবং আট দফা দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকালে শহরের ইসলামী ব্যাংক মাগুরা শাখার সামনে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরা জেলা শাখা।
মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম, গ্রাহক মাসুদুল আলম, মোহাম্মদ খাইরুল ইসলাম ও মোঃ মারুফ হোসেনসহ অন্যান্যরা।
 

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে ব্যাপক অনিয়ম ও লুটপাট চালিয়েছে। ২০২৪ সালে ব্যাংকটি সেই চক্রের কবল থেকে উদ্ধার করা হলেও বর্তমানে আবারও তাদের ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। তারা আরও বলেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বিভিন্নভাবে হস্তক্ষেপ করা হচ্ছে এবং সুশাসন ব্যাহত হচ্ছে।
সমাবেশ থেকে বক্তারা আট দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল, এএমডি কামাল উদ্দিন জসীমকে বহিষ্কার, চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ এবং ব্যাংকের ওপর গভর্নরের ‘অবৈধ হস্তক্ষেপ’ বন্ধের দাবি।
 

এছাড়া, ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।
বক্তারা বলেন, “ইসলামী ব্যাংক রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। কোনোভাবেই লুটেরা চক্রকে পুনরায় ব্যাংকের নিয়ন্ত্রণে আসতে দেওয়া যাবে না।” 

মাগুরা প্রতিনিধি: