রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোশ্যাল মিডিয়ায় শুধু হুমকি, স্ট্যাটাসে যা বললেন ন্যানসি

সোশ্যাল মিডিয়ায় শুধু হুমকি, স্ট্যাটাসে যা বললেন ন্যানসি

সোশ্যাল মিডিয়ায় শুধু হুমকি, স্ট্যাটাসে যা বললেন ন্যানসি

নিউজ ডেস্ক

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বরাবরের মতো এবারও নিজের স্পষ্ট বক্তব্যে আলোচনায় উঠে এসেছেন তিনি।

আজ (২৪ মে) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন ন্যানসি । সেখানে তিনি লেখেন, ‘পলাতক নেত্রীর পলাতক ভাই-বোনগুলোকে শুধু সোশ্যাল মিডিয়ায়ই হুমকি দিতে দেখি। এরা আজকাল কোন গ্রহে থাকে?’

যদিও স্ট্যাটাসে তিনি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নেটিজেনদের অনেকেই বিষয়টি নির্দিষ্ট একটি পক্ষের প্রতি ইঙ্গিত হিসেবেই দেখছেন।

ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কিছু নেতাকর্মী ও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতিকেই ইঙ্গিত করেছেন এই গায়িকা। বিশেষ করে আড়ালে থেকে বিভিন্ন সময় হুমকি কিংবা উসকানিমূলক মন্তব্যের প্রসঙ্গ সামনে এনে তিনি এমন মন্তব্য করেন বলে মনে করেন অনেকে।

ন্যানসির এই স্ট্যাটাস প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের নানা প্রতিক্রিয়াও দেখা যায়।