রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কান উৎসবে সেরা হলো যে সিনেমা

কান উৎসবে সেরা হলো যে সিনেমা

কান উৎসবে সেরা হলো যে সিনেমা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের পর্দা নেমেছে। শনিবার (২৩ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় সমাপ্ত হয় প্রায় দুই সপ্তাহব্যাপী এ উৎসব।

উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম (Palme d’Or) এ বছর জিতেছে রোমানিয়ান পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউর সিনেমা ‘ফিয়র্ড’। অভিবাসী ও ধর্মীয় একটি পরিবারের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হয় বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম। গ্রাঁ প্রি অর্জন করেছে ‘মিনোটর’, আর জুরি প্রাইজ গেছে ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’-এর ঝুলিতে। যৌথভাবে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পাভেল পাভলিকোভস্কি এবং স্প্যানিশ নির্মাতা জুটি হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসি।স্বর্ণপাম হাতে ‘ফিয়র্ড’ ছবির নির্মাতা ও কলাকুশলীরা

অভিনয় বিভাগেও ছিল উল্লেখযোগ্য চমক। সেরা অভিনেত্রী হয়েছেন ভার্জিনি এফিরা ও তাও ওকামোতো, আর সেরা অভিনেতা হয়েছেন ভ্যালেনতিন ক্যাম্পান ও এমানুয়েল মাকিয়া। সেরা চিত্রনাট্য পুরস্কার পেয়েছে ‘এ ম্যান অব হিজ টাইম’।

পুরো উৎসবজুড়ে ইউরোপীয় আর্টহাউস সিনেমার আধিপত্য এবং সামাজিক বাস্তবতাভিত্তিক গল্প বলার প্রবণতা বিশেষভাবে আলোচনায় ছিল। বিশ্ব চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক পাম দ’র প্রদান করা হয় কিংবদন্তি শিল্পী বারব্রা স্ট্রেইস্যান্ডকে।

কান চলচ্চিত্র উৎসব ২০২৬ বিজয়ীরাস্বর্ণপাম: ‘ফিয়র্ড’ - ক্রিশ্চিয়ান মুঙ্গিউগ্রাঁ প্রি: ‘মিনোটর’জুরি প্রাইজ: ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’সেরা পরিচালক: পাভেল পাভলিকোভস্কি / হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসিসেরা অভিনেত্রী: ভার্জিনি এফিরা, তাও ওকামোতোসেরা অভিনেতা: ভ্যালেনতিন ক্যাম্পান, এমানুয়েল মাকিয়াসেরা চিত্রনাট্য: ‘এ ম্যান অব হিজ টাইম’ক্যামেরা দ’র: ‘বেনইমানা’স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ‘পারা লস কন্ত্রিনকান্তেস