শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলোচিত ইউনুস হত্যা মামলার আসামি সোহেল রানা গ্রেফতার

আলোচিত ইউনুস হত্যা মামলার আসামি সোহেল রানা গ্রেফতার

আলোচিত ইউনুস হত্যা মামলার আসামি সোহেল রানা গ্রেফতার

যশোরের বেনাপোল পোর্ট থানার আলোচিত ইউনুস আলী (৪৭) হত্যা মামলার অন্যতম আসামি সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা উদ্ধার করা হয়েছে। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি।

পিবিআই সূত্রে জানা যায়, নিহত ইউনুস আলী বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে স্ত্রী ও মায়ের সঙ্গে বসবাস করতেন। ঘটনার তিনদিন আগে তার স্ত্রী তাসলীমা খাতুন মেয়েকে নিয়ে খুলনায় বেড়াতে যান। গত ২২ এপ্রিল বিকেলে তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি ইউনুস আলীকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে রহমতপুর এলাকার রানা নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যায়।

সেখানে মামলার মূল আসামি আনোয়ার হোসেন ও সোহেল রানা তাকে মারধর ও নির্যাতনের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে বলে তদন্তে উঠে এসেছে। পরে সবুজ হোসেনের মোটরসাইকেলে করে মরদেহ বেনাপোল-পুটখালী সড়কের চারা বটতলা এলাকায় ফেলে রাখা হয়।

ঘটনার পর নিহতের ভাই ইউসুফ আলী বাদী হয়ে বেনাপোল পোর্ট থানা-এ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই যশোর।

তদন্তকালে গত ২৭ এপ্রিল তরিকুল ইসলাম ও সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়। তরিকুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ মে রাতে শার্শার গোগা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে পিবিআই।

পিবিআই জানায়, সোহেল রানার দেওয়া তথ্য অনুযায়ী পলাতক আসামি আনোয়ার হোসেনের বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

রবিবার তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্ত তদারকি করছেন পিবিআই যশোরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান এবং তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই রতন মিয়া।