শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

হাতিয়ায় প্রা: শিক্ষকদের কর্মবিরতি ৪ শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা নিলেন প্রধান শিক্ষক

হাতিয়ায় প্রা: শিক্ষকদের কর্মবিরতি ৪ শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা নিলেন প্রধান শিক্ষক

হাতিয়ায় প্রা: শিক্ষকদের কর্মবিরতি ৪ শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা নিলেন প্রধান শিক্ষক

নোয়াখালীর  জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রাইমারী সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার শতাধিক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা একাই নিচ্ছেন প্রধান শিক্ষক।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে দেখা যায় সহকারী শিক্ষকরা অফিস কক্ষে অবস্থান করছেন। আর পুরো পরীক্ষার দায়িত্ব একাই পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রধান শিক্ষক। এতে পরীক্ষায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। 

প্রধান শিক্ষক সিডিউল করে পাঁচটি শ্রেণির চার শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা নেন। পর্যবেক্ষণহীন পরীক্ষাকক্ষে শিক্ষার্থীরা খোলামেলা কথা বলা, খাতা দেখে লেখা ও বিশৃঙ্খলা করতে থাকে। এতে পরিস্থিতি সামাল দিতে প্রধান শিক্ষককে হিমশিম খেতে হয়।
এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকেরা। তাদের অভিযোগ, একজন শিক্ষক দিয়ে পাঁচটি ক্লাসের পরীক্ষা নেওয়ায় পরীক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। 
সহকারী শিক্ষকরা জানায়, ১১তম গ্রেডে পদোন্নতি এবং তিন দফা দাবি না মানায় তারা সারাদেশে কর্মবিরতিতে আছেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।
চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা হক বলেন, সহকারী শিক্ষকদের আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা চাই তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক।  ডিপিও, এডিপিও এবং এটিও স্যারেরা পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমার জবাবদিহিতার জায়গা থেকে পরীক্ষা নিতে হচ্ছে। তাছাড়া ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় সেই দিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সহযোগিতা নিয়ে পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।  
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, হাতিয়ায় ২২৭টি বিদ্যালয়ের মধ্যে ৭৯ টি বিদ্যালয় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি নিজেও একটি বিদ্যালয়ে উপস্থিত রয়েছি। অন্য বিদ্যালয়ের পরীক্ষার বিষয়ে কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত দিবে সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।