শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর থানাবাসীদের ঈদের শুভেচ্ছা জানালেন ওসি মোল্লা খালিদ হোসেন

কাশিমপুর থানাবাসীদের ঈদের শুভেচ্ছা জানালেন ওসি মোল্লা খালিদ হোসেন

কাশিমপুর থানাবাসীদের ঈদের শুভেচ্ছা জানালেন ওসি মোল্লা খালিদ হোসেন

উজ্জ্বল হাসান জয় জেলা প্রতিনিধি 
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কাশিমপুর থানার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসবের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে কাশিমপুর থানা পুলিশ সর্বদা সজাগ ও দায়িত্ব পালন করে যাচ্ছে। জনগণের জানমাল রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

ওসি মোল্লা মোঃ খালিদ হোসেন সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য সবাইকে সচেতন থাকতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত থানায় অবহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। তিনি কাশিমপুর থানার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।