রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদে মোশাররফ-শামীমের ‘কিপটে কারে কয়’

ঈদে মোশাররফ-শামীমের ‘কিপটে কারে কয়’

ঈদে মোশাররফ-শামীমের ‘কিপটে কারে কয়’

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে টেলিভিশন চ্যানেলগুলোতে বাড়ছে বিশেষ নাটকের আয়োজন। সেই ধারাবাহিকতায় দর্শকদের জন্য ভিন্ন স্বাদের একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও শামীম জামান। ‘কিপটে কারে কয়’ শিরোনামের এই নাটকটি নির্মিত হয়েছে হাস্যরস, বন্ধুত্ব আর সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে।

নাটকের গল্পে উঠে এসেছে দুই ভিন্ন স্বভাবের মানুষের মজার সব ঘটনা। কৃপণতা, ভুল বোঝাবুঝি ও পারিবারিক নানা পরিস্থিতিকে ঘিরে এগিয়ে যায় নাটকের কাহিনি। নির্মাতারা বলছেন, ঈদের আনন্দের সঙ্গে মিল রেখে দর্শকদের নির্মল বিনোদন দিতেই নাটকটি তৈরি করা হয়েছে।

নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, শামীম জামান, রোবেনা রেজা জুঁই, তাবাসসুম মিথিলা ও জাহিদসহ আরও অনেকে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল। পরিচালনার দায়িত্বেও রয়েছেন অভিনেতা শামীম জামান।

নাটকটি নিয়ে শামীম জামান বলেন, ‘গল্পটি খুবই উপভোগ্য। আমরা চেষ্টা করেছি দর্শকদের জন্য একটি প্রাণবন্ত কাজ উপহার দিতে। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ছিল দারুণ। আশা করছি ঈদে দর্শকরা নাটকটি উপভোগ করবেন।