সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আজহার জামাতের নিরাপত্তার দ্বায়িত্বে থাকবে বিজিবি।

ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আজহার জামাতের নিরাপত্তার দ্বায়িত্বে থাকবে বিজিবি।

ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আজহার জামাতের নিরাপত্তার দ্বায়িত্বে থাকবে বিজিবি।

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ আসন্ন ঈদ জামাত কে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ বুধবার থেকে আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনীও নিরাপত্তা দায়িত্বে থাকবে। এ বিষয়টি  নিশ্চিত  করেছেন  নেত্রকোনা ব্যাটেলিয়নের (৩১ বিজিবি) পরিচালক লে: কর্নেল তৌহিদুল বারী। তিনি জানান বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় সৃষ্টি সহ নিরলস ভাবে দায়িত্ব পালন করবে।


সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি শোলাকিয়া ঈদগাহে দায়িত্ব পালন করছে । 
এ বছর শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এবং লাখো মুসল্লির সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মেহাম্মদ সাইফুল্লাহ। জামাত শুরু হবে সকাল ৯টায়। 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।