সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় ঈদের দিনে সড়কে ঝড়ল দুই প্রাণ!

গলাচিপায় ঈদের দিনে সড়কে ঝড়ল দুই প্রাণ!

গলাচিপায় ঈদের দিনে সড়কে ঝড়ল দুই প্রাণ!

পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে গলাচিপা পৌরসভার সরকারি কলেজ রোডসংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গলাচিপা পৌর শহরের শ্যামলীবাগ এলাকার মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার এবং একই এলাকার আবু মিয়ার ছেলে মো. ফয়সাল। তামিম মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং ফয়সাল পেছনে বসা ছিলেন।

আহতরা হলেন অটোরিকশা চালক মো. ইমরান হোসেন, যাত্রী মো. সোহরাব হাওলাদার ও মো. ফরিদ হাওলাদার। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, আহতরা সবাই একই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কালিকাপুর থেকে গলাচিপার দিকে আসা মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। এ সময় একটি অটোরিকশা রাস্তা পার হয়ে বিপরীত পাশের একটি গলিতে প্রবেশের চেষ্টা করলে দুই বাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় তামিম হাওলাদার গুরুতর আহত হন এবং তার মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে ফয়সালের মৃত্যু হয়।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেছেন, ‘সড়ক দুর্ঘটনায় তামিম হাসপাতালে নেওয়ার পর মারা যান। আর ফয়সাল বরিশালে নেওয়ার পথে মারা যান। আহত অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’#


বার্তা প্রেরক 
রাকিবুল হাসান
গলাচিপা,পটুয়াখালী