শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বহিষ্কারাদেশ তুলে নেওয়ার পর পুনরায় পিস্তলসহ গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতা

বহিষ্কারাদেশ তুলে নেওয়ার পর পুনরায় পিস্তলসহ গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতা

বহিষ্কারাদেশ তুলে নেওয়ার পর পুনরায় পিস্তলসহ গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতা

 দলীয় বহিষ্কারাদেশ তুলে নেওয়ার দুই সপ্তাহ পর মাগুরায় যৌথবাহিনীর হাতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার হয়েছেন জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামিম। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) যৌথবাহিনীরা সদস্যরা মাগুরা শহরের ভায়না গ্রামের চোপদারপাড়ার বাড়ি থেকে শামিমকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১১ রাউন্ড তাজা গুলিসহ একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়।

আশরাফুজ্জামান শামিম মাগুরা শহরের ভায়না গ্রামের মৃত বাকী চোপদারের ছেলে।দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার ঘটনায় চলতি বছরের ২২ জানুয়ারি শামিমকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনার পর দলীয় সদস্য পদ ফিরে পাওয়ার আবেদন করা হলে ১৭ নভেম্বর তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়। 

সদর থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, যৌথবাহিনীর সদস্যরা অবৈধ পিস্তল, গুলি এবং একটি চাকুসহ তাকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করলে এ ঘটনায় একটি মামলা দায়েরের পর বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।