সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী এর বিদায় সংবর্ধনা

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী এর বিদায় সংবর্ধনা

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী এর বিদায় সংবর্ধনা

গত ১লা ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ (১৬ই অগ্রহায়ণ) রোজ সোমবার সন্ধ্যা ৬:০০ ঘটিকায় সমাজকল্যাণ মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গনে কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি নীলুফা ইয়াসমিন চৌধুরী কে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে এবং লাইফস্কিল ট্রেইনার ক্যনু মং মারমা এর সঞ্চালনায় নিবাসী শিশু মো: মোস্তফা নূর এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যেদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম চেীধুরী, নতুন জীবন সংগঠনের প্রতিষ্ঠাতা ওমর ফারুক হিরু, দক্ষিণ মিঠাছড়ি পানেরছড়া দাখিল মাদ্রাসা এর এবতাদেয়ী শাখার প্রধান শিক্ষক ও কেন্দ্রের খন্ডকালীন ধর্মীয় শিক্ষক মাওলানা মুহিবুল্লাহ মুহিব, কক্সবাজার মডেল হাই স্কুল এর সহকারী শিক্ষক ও কেন্দ্রের খন্ডকালীন সঙ্গীত শিক্ষক শাহজাদী রোমানা এবং কেন্দ্রের খন্ডকালীন ধর্মীয় শিক্ষক হাফেজ মো: গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিবাসী শিশু পপি আক্তার। অত:পর নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উশু(মার্শাল আর্ট) ডেমো প্রদর্শনী বিদায়ী অতিথি সহ উপস্থিত সকলকেই বিমোহিত করে তোলে। পরে বিদায়ী ইউএনও কে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী। অনুষ্ঠানে কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিবাসী কিশোরীদের স্যানেটারী ন্যাপকিন বিতরণ করেন ইউএনও মহোদয়।
                                                       
 উল্লেখ্য, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের সুবিধাবঞ্চিত, বিপন্ন,পথ শিশুদের সমাজের মূলস্রোত ধারায় ফিরিয়ে আনার প্রয়াসে নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র, মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবন দক্ষতা উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, মনোসামাজিক সহায়তা, চিত্ত বিনোদন, কারিগরি প্রশিক্ষণ, চাকুরীতে নিযুক্তকরণের দ্বারা পুনর্বাসন, পুনএকত্রীকরণ ইত্যাদি সেবা প্রদানের মাধ্যমে নিরলসভাবে সমন্বিত সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র।