শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ময়মনসিংহে হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সময়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা ৪৩ জনে দাঁড়িয়েছে।শনিবার (৩০ মে) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশুদের একজন কিশোরগঞ্জের চৌদ্দশত ইউনিয়নের গাবতলি বাজার এলাকার চার মাস বয়সী ছেলে শিশু। গত ২২ মে দিবাগত রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হামের উপসর্গের পাশাপাশি সে নিউমোনিয়া, হৃদরোগজনিত জটিলতা ও মেনিনজাইটিসে আক্রান্ত ছিল।

 


চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।অপরদিকে, ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া এলাকার সাড়ে তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গত ২৫ মে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। হামের উপসর্গের পাশাপাশি মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটি শুক্রবার সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৮ শিশু ভর্তি হয়েছে।বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১১৬ শিশু।

 

অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, গত ১৭ মার্চ থেকে ৩০ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭০৮ শিশু ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৫৪৯ শিশু।