নওগাঁর মান্দা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেল ৫টায় মান্দা প্রাথমিক শিক্ষক সমিতি হলরুমে উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু এমপি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রবর্তক। তাঁর ঘোষিত ১৯ দফা কর্মসূচির আদর্শ, দর্শন ও উন্নয়ন ভাবনার ধারাবাহিকতায় বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি প্রণীত হয়েছে। একটি গণতান্ত্রিক, মানবিক, জবাবদিহিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধভাবে ৩১ দফা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কারে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিরোজ ও ফরহাদ চকদার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নূর বক্স মণ্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সাইদুর রহমান মোল্লা, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ৎআব্দুল মতিন মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অধ্যাপক এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এরফান আলী মিয়া, উত্তরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, বাহরাইন যুবদলের সহ-সভাপতি সোয়াইব হোসাইন এবং ছাত্রদল নেতা রিসালাত-ই-সাজিদ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনে তাঁর অবদান, জাতীয়তাবাদী আদর্শ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এম এ মতিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: