রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রায়পুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

রায়পুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

রায়পুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে মো. হানিফ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী আব্দুল বারেকের বিরুদ্ধে। রবিবার (৩১ মে) সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হানিফ পূর্ব চরপাতা এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী আব্দুল বারেকদের সঙ্গে হানিফের জমি নিয়ে বিরোধ চলছে। ঘটনার সময় হানিফ জমি থেকে মাটি কাটছিলেন। এতে বারেক বাধা দেন।এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হানিফ কাগজপত্র নিয়ে বসতে বললে বারেক তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা হানিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ছেলে রিপন হোসেন বলেন, বারেকের মারধরের কারণে আমার বাবা মারা গেছেন। আমি এ হত্যার বিচার চাই।

রায়পুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তাকে হাসপাতালে মৃত আনা হয়েছে। 

রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

 

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘অভিযুক্ত পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।’