মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘুমপাড়ানি গান নিয়ে ঢাকায় হতে যাচ্ছে বিশেষ কনসার্ট

ঘুমপাড়ানি গান নিয়ে ঢাকায় হতে যাচ্ছে বিশেষ কনসার্ট

ঘুমপাড়ানি গান নিয়ে ঢাকায় হতে যাচ্ছে বিশেষ কনসার্ট

ঢাকার সংগীতপ্রেমীদের জন্য আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ইকোস: ঘুমপাড়ানি গান’ শিরোনামে বিশেষ কনসার্ট।শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
 
মঞ্চ মাতাবেন লেভেল ফাইভ, ব্লু জিনস, এ কে রাহুল, ফিরোজ জং, অ্যাডভার্ব, পলাশ নূর, মাশা ইসলাম, ঋতুরাজ এবং অ্যাঞ্জেল নূরসহ আরও জনপ্রিয় শিল্পীরা।
 
এই আয়োজনের মাধ্যমে আসছে সংগীতশিল্পী শাহরিন শাহরিয়ারের নতুন এলবাম ‘ঘুমপাড়ানির গান’।
 
এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের ইভেন্ট অপারেটিং অফিসার প্রতীক দাস জন বলেন, ‘ইন্টারন্যাশনাল কনসার্টের জন্য আমাদের দেশীয় গানের চল ধীরে ধীরে কমে যাচ্ছে বলেই এমন একটি আয়োজনের প্রয়োজন অনুভব করেছি। যাতে দেশীয় সংগীত আবারও নতুন করে প্রাণ ফিরে পায় এবং এই কনসার্টটি এই বছরের সবচেয়ে বড় বাংলা গানের কনসার্ট হতে চলেছে।’