সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে কেএস আখলাকুল আদব মাদরাসার অভিভাবক সমাবেশ

সুন্দরগঞ্জে কেএস আখলাকুল আদব মাদরাসার অভিভাবক সমাবেশ

সুন্দরগঞ্জে কেএস আখলাকুল আদব মাদরাসার অভিভাবক সমাবেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে কেএস আখলাকুল আদব মডেল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) পৌরশহরের কেএস আখলাকুল আদব মাদরাসা ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদরাসার পরিচালক কাজী এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান এম শরিফুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মো. ওমর ফারুক, বাহিরগোলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, খামার দশলিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা খায়রুজ্জামান, শিক্ষক ঐক্যজোটের সভাপতি মাইদুল ইসলাম, অভিভাবক আব্দুল আউয়াল, মাওলানা আবু সাঈদ, মাওলানা মোস্তাফা কামাল প্রমূখ।

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং শিক্ষা পরিবেশের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বক্তারা শিক্ষক-অভিভাবক সমন্বয়ের মাধ্যমে মাদরাসার শিক্ষার মান আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।