রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদের দিন যুবককে হত্যা, কক্সবাজার থেকে বন্ধু গ্রেপ্তার

ঈদের দিন যুবককে হত্যা, কক্সবাজার থেকে বন্ধু গ্রেপ্তার

ঈদের দিন যুবককে হত্যা, কক্সবাজার থেকে বন্ধু গ্রেপ্তার

নিউজ ডেস্ক:

 

সিরাজগঞ্জ সদর উপজেলায় ঈদের দিনে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে কক্সবাজার থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান এ তথ্য জানান।গ্রেপ্তার রাকিব হোসেন (২৫) সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের গুপিরপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে। নিহত শাকিল আহম্মেদ (২৩) একই ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান বলেন, ঈদের দিন (বৃহস্পতিবার) ছোনগাছা বাজারের চামেলী মোড় এলাকায় শাকিলকে ঘাড়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে ঈদের তৃতীয়দিন (রবিবার) তাকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাকিব হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

 

তিনি আরো বলেন, বেশ কিছুদিন আগে রাকিব ছোনগাছা বাজার এলাকা দিয়ে দ্রুতগতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে শাকিল ও তার বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়। হত্যাকাণ্ডের ৩/৪দিন আগে সেলুনে চুল কাটাকে কেন্দ্র করে শাকিল এবং তার দুই বন্ধু রাকিব ও সাব্বিরের মধ্যে আবারও কথাকাটাকাটি হয়।এসব ঘটনার জের ধরে ঈদের দিন সন্ধ্যায় ঘাড়ে ছুরিকাঘাত করে শাকিলকে হত্যা করা হয়। এ ঘটনায়  নিহত শাকিলের ভাই রহমত উল্লাহ বাদী হয়ে ৬/৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সদর থানার ওসি রাকিবুল ইসলামসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।