রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তোফায়েল আহমেদের প্রথম জানাজা বাদ মাগরিব ধানমণ্ডির তাকওয়া মসজিদে

তোফায়েল আহমেদের প্রথম জানাজা বাদ মাগরিব ধানমণ্ডির তাকওয়া মসজিদে

তোফায়েল আহমেদের প্রথম জানাজা বাদ মাগরিব ধানমণ্ডির তাকওয়া মসজিদে

নিউজ ডেস্ক:


ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমণ্ডিতে তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। 

ঢাকা মহানগর পুলিশ ও রাজনৈতিক সহকর্মীদের পক্ষ থেকে কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তোফায়েল আহমেদ সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

এরই মধ্যে গোসলের জন্য তার মরদেহ ধানমণ্ডির ১২/এ-তে তাকওয়া মসজিদে নেওয়া হয়েছে। সেখানে বাদ মাগরিব অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও ভোলা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হেমায়েত উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘মরদেহের গোসল শেষে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সব কিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার তার নিজ জেলা ভোলায় দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।’ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসির উদ্দিন কালের কণ্ঠকে বাদ মাগরিব তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্র জানায়, ঢাকায় আজ জানাজার পর তোফায়েল আহমেদের মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে।মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে মরদেহ ভোলায় নেয়ার পর বাদ জোহর ভোলা জিলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে। 
 

 

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ দীর্ঘদিন প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।