রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জয়পুরহাটে খড়িকাটা সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: নিহত ২, আহত ১

জয়পুরহাটে খড়িকাটা সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: নিহত ২, আহত ১

জয়পুরহাটে খড়িকাটা সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: নিহত ২, আহত ১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খড়িকাটা-নিশ্চিন্তা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


নিহতরা হলেন কালাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সড়াইল গ্রামের মো. ইমন খন্দকার (২৯), পিতা মো. তাজুল ইসলাম খন্দকার এবং হারুঞ্জা গ্রামের শামসুল ইসলামের ছেলে ফেরদৌস। আহত হয়েছেন ইমন খন্দকারের স্ত্রী সুরাইয়া খাতুন (১৮)।


স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুইজন সম্পর্কে শ্যালক দুলাভাই ছিলেন। তারা ঈদ উপলক্ষে দাওয়াত খেতে মোটরসাইকেলযোগে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে খড়িকাটা-নিশ্চিন্তা সড়কের ওপর শুকানোর জন্য ছড়িয়ে রাখা খড়ের কারণে মোটরসাইকেলের চাকা পিচ্ছিল হয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইমন ও ফেরদৌসের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুরাইয়া খাতুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, চানপাড়া থেকে নিশ্চিন্তা পর্যন্ত দীর্ঘ সড়কজুড়ে খড় শুকানোর কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাদের দাবি, সড়কের ওপর খড় ছড়িয়ে রাখার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।


এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সড়কে খড় শুকানো বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।


ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মো:সুমন মন্ডল

 জয়পুরহাট(কালাই) প্রতিনিধি