সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতকে ৪ কর্মকর্তার বদলীজনিত বিদায় সংবর্ধনা—উপজেলা প্রশাসনে আবেগঘন মুহূর্ত

ছাতকে ৪ কর্মকর্তার বদলীজনিত বিদায় সংবর্ধনা—উপজেলা প্রশাসনে আবেগঘন মুহূর্ত

ছাতকে ৪ কর্মকর্তার বদলীজনিত বিদায় সংবর্ধনা—উপজেলা প্রশাসনে আবেগঘন মুহূর্ত

ছাতকে অফিসার্স ক্লাবের উদ্যোগে বদলীজনিত কারণে ৪ জন বিদায়ী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদায়ী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. তরিকুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইদুর রহমান।

বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মো. মুরসালিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মদক্ষতা, সততা, মানবিকতা ও উন্নয়নমূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তাঁদের নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানান।
সংবর্ধনা শেষে বিদায়ী কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও স্মারক উপহার তুলে দেওয়া হয়।