নিউজ ডেস্ক:
ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ২০১০ সালে 'দাবাং' চলচ্চিত্রে সালমাান খাান-এর বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। প্রথম ছবিতেই অসাধারণ অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি শ্রেষ্ঠ নারী অভিষেক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
সোনাক্ষী হলেন কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহা-র কন্যা।
দুই যমজ ভাই লাভ সিনহা ও কুশ সিনহার মধ্যে তিনি পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান। মুম্বাইয়ের আর্য বিদ্যা মন্দিরে পড়াশোনা শেষে তিনি এসএনডিটি ওমেন্স ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
চলচ্চিত্রে অভিনয়ের আগে তিনি ২০০৫ সালে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন এবং পরে ল্যাকমে ফ্যাশন উইকের র্যাম্প মডেল হিসেবে পরিচিতি লাভ করেন। অভিনয়, ফ্যাশন ও ব্যক্তিত্ব—সব ক্ষেত্রেই তিনি নিজস্ব স্বকীয়তা প্রতিষ্ঠা করেছেন।
তিনি অভিনেতা জহির ইকবাল-এর সঙ্গে বিশেষ বিবাহ আইন (Special Marriage Act) অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন।
উল্লেখযোগ্য চলচ্চিত্র ও কাজ
⭐ ব্লকবাস্টার সফলতা:
* রাউডি রাঠোর,
* সন অব সর্দার'
* দাবাং ২
* হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি
সমালোচকদের প্রশংসিত অভিনয়:
২০১৩ সালের 'লুটেরা' চলচ্চিত্রে তার সংবেদনশীল ও পরিণত অভিনয় আজও দর্শক ও সমালোচকদের কাছে তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত।
ওটিটি প্ল্যাটফর্মে সাফল্য:
'দাহাদ' ওয়েব সিরিজে একজন দৃঢ়চেতা পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে তিনি নতুন প্রজন্মের দর্শকদের কাছেও ব্যাপক প্রশংসা অর্জন করেন।
আজ তার জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। অভিনয়, সৃজনশীলতা ও ব্যক্তিত্বের দীপ্তিতে তিনি আরও বহু বছর দর্শকদের মুগ্ধ করে চলুন।
এন্টার টিভি পরিবার থেকে চাওয়া আপনার জীবন হোক সুখ, সাফল্য ও সম্মানে পরিপূর্ণ।