হলে পেশা, পরিবার পাবে ভরসা" এই শিরোনামে নড়াইলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়াপঞ্জি ২০২৫-২৬ অনুযায়ী মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
২ জুন লোহাগড়া উপজেলা পরিষদ পুকুরে জেলা ক্রীড়া অফিস নড়াইলের আয়োজনে এই উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার বি এম সাজিন ইসরাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগড়ার উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার ও বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে লোহাগড়ার উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার খেলোয়াদের বিভিন্ন অনুপ্রেরণা মূলক কথা বলেন |
আশিকুর রহমান সৌরভ,নড়াইল
