রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় চা দোকানিকে কুপিয়ে হত্যা

গাইবান্ধায় চা দোকানিকে কুপিয়ে হত্যা

গাইবান্ধায় চা দোকানিকে কুপিয়ে হত্যা


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে মহিদুল ইসলাম সরদার (৪৮) নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তার বাড়ির পার্শ্ববর্তী একটি ভিটায় রক্তাক্ত মরদেহ ফেলে রাখা হয়। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত মহিদুল ইসলাম ওই গ্রামের নজির সরদারের ছেলে। স্থানীয় শিবপুর বাজারে চায়ের দোকান করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা মহিদুল ইসলামের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে। দীর্ঘ সময় বাড়িতে না থাকার কারণে স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন। পরদিন সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি ভিটায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। হত্যার পেছনের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’