রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রূপসায় পুলিশের সামনেই জুয়ার আসর, তোপের মুখে সাংবাদিক

রূপসায় পুলিশের সামনেই জুয়ার আসর, তোপের মুখে সাংবাদিক

রূপসায় পুলিশের সামনেই জুয়ার আসর, তোপের মুখে সাংবাদিক

নিউজ ডেস্ক:

খুলনার রূপসা উপজেলায় ঘোরদৌড় প্রতিযোগিতার নামে স্থানীয় মেলায় বসেছে জুয়ার আসর। কিশোর থেকে শুরু করে যুবকরা জুয়ার আসরে মেতে উঠেছে।সেখানে পুলিশ থাকলেও দেখেও যেন দেখছে না। খুলনা গেজেটের ফেসবুক পেজে একটি ভিডিওতে এমন চিত্রই উঠে এসেছে।

 

ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন মেলায় ভিড় জমিয়েছে। সেই মেলাতেই বসেছে জুয়ার আসর।সেখানে উপস্থিত পুলিশকে এ বিষয়ে জিজ্ঞেস করলে পুলিশ উল্টো সাংবাদিকের ওপর রেগে যান।

 

সাংবাদিক পুলিশকে প্রশ্ন করেন, ‘পাশেই জুয়া খেলা হচ্ছে, আপনারা দেখছেন না?’ জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটা আমাদের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।’

কিন্তু ভিডিওতে দেখা যায়, জুয়ার আসর বন্ধ হয়নি। সাংবাদিক আবার প্রশ্ন করেন, ‘আমরা দেখলাম এখনো জুয়া খেলা হচ্ছে।আপনি এসে দেখেন।’

 

এ সময় পুলিশ কর্মকর্তা বলেন, ‘আপনি এটা (ক্যামেরা) বন্ধ করেন।’ সাংবাদিক জানতে চান, ‘কেন বন্ধ করব।’ তখন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা মিডিয়ার সামনে কথা বলি না। আপনি (ক্যামেরা) বন্ধ করেন।