রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎নিয়ামতপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

‎নিয়ামতপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

‎নিয়ামতপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাঝিরা গ্রামে শারমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও, নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।

‎সোমবার (২ জুন) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ঝাঝিরা গ্রামের হাবিবুর রহমানের (৪২) দ্বিতীয় স্ত্রী।

‎পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে হাবিবুর রহমান বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের মধ্যে শারমিন আক্তারকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহতের মা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক এবং থানায় অভিযোগও করা হয়েছিল। তিনি দাবি করেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

‎এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, “লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

‎নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি: