সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালা হরিন নিয়ে আসছেন সালমান খান

কালা হরিন নিয়ে আসছেন সালমান খান

কালা হরিন নিয়ে আসছেন সালমান খান

নিউজ ডেস্ক:

বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে দীর্ঘদিনের একটি বিতর্ক আবারও আলোচনায়। এবার সেই বিতর্ককে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নতুন একটি চলচ্চিত্র, যার নাম ‘কালা হরিণ’। সিনেমাটি মুক্তির আগেই বলিউডে শুরু হয়েছে তুমুল আলোচনা, বিতর্ক এবং নানা জল্পনা।

ভারতীয় গণমাধ্যমের খবর, পরিচালক ভরত এস শ্রীনাত নির্মিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ১৯৯৮ সালে রাজস্থানের জোধপুরের কাকানি গ্রামে কৃষ্ণসার (ব্ল্যাকবাক) শিকার মামলাকে ঘিরে। সেই ঘটনার জের ধরে সালমান খান ও গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের মধ্যকার বহুল আলোচিত দ্বন্দ্বও ছবির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।

সিনেমাটির প্রযোজকদের দাবি, এটি একটি রহস্য-রোমাঞ্চধর্মী সিনেমা, যেখানে বাস্তব ঘটনার ছায়ায় গড়ে উঠেছে গল্পের কাঠামো। উত্তরপ্রদেশের সম্ভল, মোরাদাবাদসহ বিভিন্ন এলাকায় এর শুটিং সম্পন্ন হয়েছে।

গত শনিবার প্রকাশ করা হয়েছে ‘কালা হরিণ’র প্রথম পোস্টার। আগামী ২০ জুন প্রকাশ করা হবে ছবিটির টিজার। পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

তবে আলোচনার পাশাপাশি তৈরি হয়েছে নতুন বিতর্কও। ছবির প্রযোজকদের অভিযোগ, সালমান খানের টিম থেকে সিনেমাটির মুক্তি ঠেকাতে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে। এমনকি সিনেমাটি নিষিদ্ধ করার জন্যও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি তাদের।

যদিও এ অভিযোগের বিষয়ে সালমান খান কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, কৃষ্ণসার শিকার মামলার পর থেকেই বিশ্নোই সম্প্রদায়ের একটি অংশ সালমান খানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছে। পরবর্তী সময়ে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইও একাধিকবার সালমানকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বলে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সেই কারণে সালমান ও লরেন্সের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।