সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বের বাংলাদেশের ওপর আস্থা রয়েছে: শামা ওবায়েদ

শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বের বাংলাদেশের ওপর আস্থা রয়েছে: শামা ওবায়েদ

শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বের বাংলাদেশের ওপর আস্থা রয়েছে: শামা ওবায়েদ

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত হওয়া দেশের মানুষের জন্য গর্বের বিষয় এবং বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।বুধবার (৩ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বের বাংলাদেশের ওপর আস্থা রয়েছে। এই নির্বাচন সেই আস্থারই প্রমাণ। 

 

তিনি দাবি করেন, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার সফলতার প্রতিফলন।

হাদি হত্যাকাণ্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থী হাদি হত্যা নিয়ে কী মন্তব্য করেছেন, তা বাংলাদেশের আমলে নেওয়ার মতো বিষয় নয়। তবে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ এসেছে। তবে তিনি কোন দেশ সফর করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নিজেই।

এ সময় তিনি আরও জানান, মিয়ানমার সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে থাকতে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে।