শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

করতোয়ার বুকে ভেকুর দাপট, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৭০ হাজার।

করতোয়ার বুকে ভেকুর দাপট, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৭০ হাজার।

করতোয়ার বুকে ভেকুর দাপট, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৭০ হাজার।

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে বালি উত্তোলনের সময় এক ব্যক্তিকে আটক করে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালি উত্তোলনে ব্যবহৃত ভেকুটি জব্দ করা হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের করতোয়া নদী এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আসিফ আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে করতোয়া নদীর একটি অংশে ভেকু দিয়ে বালি উত্তোলনের অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে মোহাম্মদ শামীম হোসেনকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় হাতেনাতে পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে বালি উত্তোলনের কাজে ব্যবহৃত ভেকুটিও জব্দ করা হয়। আদালতের সামনে শামীম হোসেন নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী বলেন, নদী থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধে জড়িত পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, নদী রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

মো, মাহাবুব আলম 
জেলা প্রতিনিধি