সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনার কলস পেলেন অপু বিশ্বাস

সোনার কলস পেলেন অপু বিশ্বাস

সোনার কলস পেলেন অপু বিশ্বাস

নিউজ ডেস্ক:

চ্যানেল আই কর্তৃপক্ষের কাছ থেকে একটি বিশেষ সম্মাননা পেলেন অভিনেত্রী অপু বিশ্বাস। দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে পারফরমেন্স ও দীর্ঘ চলচ্চিত্রজীবনের স্বীকৃতি হিসেবে তাকে একটি সোনার কলস দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল তার হাতে কলসটি তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। হঠাৎ এই স্বীকৃতি পেয়ে আপ্লুত অভিনেত্রী।


ফেসবুকে দীর্ঘ বার্তায় প্রকাশ করেছেন অনুভূতি। অপু জানান, গতকাল হঠাৎ চ্যানেল আই থেকে ফোন আসে। কিছু না জেনেই সেখানে হাজির হন। আর আকস্মিক পুরস্কারে চমকে যান। অপু লেখেন, ‘শিল্পী মানেই ভালোবাসা আর সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থ–বিত্তের হিসাব করিনি, চেয়েছি শুধু মানুষের ভালোবাসা। সেই ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে। পরিবার, দেশের মানুষ, দেশের বাইরে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী অসংখ্য মানুষের ভালোবাসা আর আশীর্বাদেই আমার পথচলা।’

অপুর ভাষ্য, ‘হঠাৎ দেখি সাগর ভাইয়ের হাতে একটি সোনার কলস। সেটি নাকি আমার জন্যই! সত্যি বলতে, আমি কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে ফেলি। মনে হচ্ছিল, এটা কি সত্যিই ঘটছে? অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি। চ্যানেল আই শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়; শিল্পীদের প্রাণের জায়গা। আর সাগর ভাই আমাদের কাছেই অভিভাবকের মতো। জীবনের নানা সংকট, দুঃসময় কিংবা পেশাগত কাজেও তাঁকে সবসময় পাশে পেয়েছি। তাঁর পরামর্শ, স্নেহ, মমতা আর ছায়া আমাদের সাহস জুগিয়েছে। সেই তিনি আমাকে এভাবে সম্মানিত করবেন, এভাবে ভালোবাসার ঋণে আবদ্ধ করবেন—কোনোদিন ভাবিনি।’