নাটোরের বড়াইগ্রামে আমবোঝাই একটি পিকআপ ও যাত্রীবাহী হাইয়েচ গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ইজাজ (৪ মাস) ও ইহান (৪)। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ও আহতদের বাড়ি রাজশাহী জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমবোঝাই একটি পিকআপ নাটোরের দিকে যাচ্ছিল। অপরদিকে যাত্রীবাহী একটি হাইয়েচ গাড়ি ঢাকা অভিমুখে যাওয়ার সময় রয়না পাম্প এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার মাস বয়সী শিশু ইজাজ নিহত হয়। গুরুতর আহত ইহানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।
নাটোর জেলা প্রতিনিধি মো সোহান সরকার :
