মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নওগাঁ শহরের কেডি মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়নে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূরে-ই আলম মিঠু ও শফিউল আযম রানা, খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্রদলের সদস্য সচিব তাইজুল ইসলাম তাজ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাদশা।
এছাড়াও জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভা শেষে নওগাঁ সদর উপজেলার সকল ইউনিয়ন, কলেজ এবং পৌরসভায় প্রতি ইউনিটে ১০০টি করে প্রায় ১ হাজার ৫০০ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি কেডি মোড় এলাকায় প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি :
