শনিবার, জুন ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড়ে এক ঝলক বজ্রপাতেই নিভে গেল ১৯ বছরের শাহাদাতের জীবন, মারা গেছে দুটি গরুও।

পঞ্চগড়ে এক ঝলক বজ্রপাতেই নিভে গেল ১৯ বছরের শাহাদাতের জীবন, মারা গেছে দুটি গরুও।

পঞ্চগড়ে এক ঝলক বজ্রপাতেই নিভে গেল ১৯ বছরের শাহাদাতের জীবন, মারা গেছে দুটি গরুও।

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে বজ্রপাতে শাহাদাত আলী (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় দুটি গরুও মারা গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা প্রায় ৬ টায় উপজেলার অমরখানা ইউনিয়নের জগদল পূর্ব বানিয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহাদাত আলী ওই এলাকার কেরামত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অন্য দিনের মতো বিকেলেও কৃষিকাজে ব্যস্ত ছিলেন শাহাদাত আলী। হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হলে আকাশে ঘন মেঘ জমে এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এ সময় মাঠে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

এদিকে একই সময়ে জগদল গোয়ালপাড়া এলাকায় বজ্রপাতে দুটি গরুও মারা গেছে বলে জানা গেছে।
১নং অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্টার টিভিকে বলেন, বিকেলে মাঠে কাজ করার সময় বজ্রপাতে শাহাদাত আলীর মৃত্যু হয়েছে। এছাড়া জগদল গোয়ালপাড়া এলাকায় বজ্রপাতে দুটি গরুও মারা গেছে।
স্থানীয়দের ভাষ্য, হঠাৎ করেই আকাশ কালো করে নেমে আসে ঝড়-বৃষ্টি। মুহূর্তের মধ্যে বিকট শব্দে আঘাত হানে বজ্রপাত। আর সেই বজ্রপাতেই নিভে যায় মাত্র ১৯ বছরের এক তরুণের জীবন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মো, মাহাবুব আলম 
পঞ্চগড় জেলা প্রতিনিধি