নিউজ ডেস্ক:
ঢাকাই সিনেমার তরুণ প্রজন্মের চিত্রনায়ক কায়েস আরজু। ২০০৭ সালে হাসিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় কায়েস আরজুর।
প্রথম সিনেমা দিয়েই দর্শকের অনেক ভালোবাসা পান তিনি। এরপর উপহার দিয়েছেন আরও বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র। মুক্তি পায় আরজু অভিনীত আরো ৯টি সিনেমা।
চলচ্চিত্রে অভিনয়ের পূর্বে কায়েস আরজু চট্টগ্রামে গ্রুপ থিয়েটারে কাজ করতেন। ঢাকায় আসার পর তিনি বিজ্ঞাপন ও নাটকে কাজ করতে শুরু করেন।