শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন শ্রমিক দল নেতা ফিরোজ মুন্সি।

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন শ্রমিক দল নেতা ফিরোজ মুন্সি।

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন শ্রমিক দল নেতা ফিরোজ মুন্সি।

বুধবার ০৪ই জুন বিকেল ৪টায় রাঙ্গাবালী  উপজেলার সামুদাফৎ
কেয়াঘাট বাজারে  আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ফিরোজ মুন্সি বলেন, সম্প্রতি তাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে সংবাদ প্রচার ও প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
 

তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে একতরফাভাবে তথ্য উপস্থাপনের মাধ্যমে তার ব্যক্তি মর্যাদা, সামাজিক অবস্থান এবং রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এসব অপপ্রচারের কারণে তিনি, তার পরিবার এবং সমর্থকরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে ফিরোজ মুন্সি সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত হওয়া উচিত। তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকর্মীদের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।
 

তিনি বলেন, “আমি সত্যের প্রতি শ্রদ্ধাশীল। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়, তা আমি মেনে নেব। তবে মিথ্যা তথ্যের ভিত্তিতে কাউকে সামাজিকভাবে হেয় করা কোনোভাবেই কাম্য নয়।”
সংবাদ সম্মেলনের শেষে তিনি তার বিরুদ্ধে পরিচালিত অপপ্রচারের নিন্দা জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য তথ্য তুলে ধরার আহ্বান জানান।

আসাদুজ্জামান কাজল 
পটুয়াখালী, রাঙ্গাবালী।