মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অতিরিক্ত ভাড়া আদায় ৫ পরিবহনকে ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায় ৫ পরিবহনকে ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায় ৫ পরিবহনকে ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা

ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জয়পুরহাটে ঢাকাগামী পাঁচটি পরিবহনকে মোট ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে জয়পুরহাট শহরের পাচুর মোড় এবং পাঁচবিবি বাস টার্মিনালে ঢাকাগামী পরিবহন কাউন্টারগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং কাউন্টারে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে পাঁচটি পরিবহনকে জরিমানা করা হয়।

জরিমানাকৃত পরিবহনগুলোর মধ্যে আহাদ পরিবহন, এস আই পরিবহন, যমুনা লাইন ও সেলফি পরিবহনকে ১০ হাজার টাকা করে এবং সামি পরিবহনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে যাত্রীদের অভিযোগও শোনা হয় এবং পরিবহন কর্তৃপক্ষকে নির্ধারিত ভাড়া অনুযায়ী টিকিট বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক বলেন, “ঈদকে সামনে রেখে কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের ভোগান্তি কমানো এবং পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদল মিয়া এবং জয়পুরহাট বিআরটিএর মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকি থাকলে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা অনেকাংশে কমে আসবে।

ফারহান ইসলাম 
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি