শনিবার, জুন ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ ও মানববন্ধন |

মাগুরায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ ও মানববন্ধন |

মাগুরায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ ও মানববন্ধন |

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় বৃক্ষরোপণ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা ১০টায় মাগুরা প্রেসক্লাবের সামনে ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় এবং অপরাজিতা মাগুরা জেলা টিমের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সাইদুর রহমান। তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং পরিবেশ রক্ষায় সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শফিকুর রহমান এবং কল্যাণী বিশ্বাস। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বেশি বেশি গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বনাথ চাক্রবর্তী। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি |