আঞ্জুমানে হেফাজতে ইসলাম মদিনা শাখার উদ্যোগে আগামী ৩০ অক্টোবর ২০২৭ইং ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ইসলাহি ইজতেমা সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার (৫ জুন -২০২৬ ইং)।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সাদ আহমদ আমিন (বর্ণভী)। তিনি তাঁর বক্তব্যে ইসলাহি ইজতেমাকে সফল করতে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের দাওয়াতি ও সংস্কারমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা মনিরুজ্জামান এবং পরিচালনা করেন মাওলানা আল আমিন। এতে উপস্থিত ছিলেন মদিনা শাখার সম্পাদক মোঃ কামরুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা ইমরান হাদি, সদস্য মোঃ আমির হামজা মানিক ও জনাব আব্দুল মতিন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আব্দুল কাহের রেজা, তাহাজ্জুল হোসেন এবং আবির আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
সভায় বক্তারা বলেন, আগামী ৩০ অক্টোবর ২০২৭ ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ইসলাহি ইজতেমা দেশ ও জাতির কল্যাণ, নৈতিক উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রবাসী ও দেশীয় সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে ইসলাহি ইজতেমার সর্বাঙ্গীণ সাফল্য, দেশ-জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টারঃ শাহ আলমগীর হোসাইন
