রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় এনসিপির কার্যালয়ে তালা ।

গাইবান্ধায় এনসিপির কার্যালয়ে তালা ।

গাইবান্ধায় এনসিপির কার্যালয়ে তালা ।

গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে গাইবান্ধা পৌরসভার থানাপাড়ায় অবস্থিত কার্যালয়ে তারা তালা লাগিয়ে দেন।

এ সময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়জিদ বোস্তামী জিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অতনু সাহা, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ জিসান, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ অন্যরা।

নেতাকর্মীরা বলেন, 'এনসিপির গাইবান্ধা জেলা কমিটিতে জাসদের কেন্দ্রীয় নেতা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক করা হয়েছে। এটি জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী যোদ্ধাদের সঙ্গে স্পষ্ট বেইমানি। তাই প্রতিবাদস্বরূপ আমরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়েছি।'

তারা আরও জানান, সাম্প্রতিক সময়ের ঘোষিত এনসিপি গাইবান্ধা জেলার 'সংশোধিত আহ্বায়ক কমিটি' খতিয়ে দেখে তারা গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, পুরো কমিটি গঠনের প্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ, উদ্দেশ্যপ্রণোদিত এবং দলীয় আদর্শ ও তৃণমূল প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত।