রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাত্রদল পরিচয়ে মানুষকে হয়রানির অভিযোগ, সংগঠন বলছে ছাত্রদলের কেউ না ।

ছাত্রদল পরিচয়ে মানুষকে হয়রানির অভিযোগ, সংগঠন বলছে ছাত্রদলের কেউ না ।

ছাত্রদল পরিচয়ে মানুষকে হয়রানির অভিযোগ, সংগঠন বলছে ছাত্রদলের কেউ না ।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ছাত্রদল নেতা পরিচয়ে সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (৪ ডিসেম্বর) মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করেন সংগঠনটির উপজেলা আহ্বায়ক ফেরদৌস হোসেন খোকন মল্লিক ও সদস‍্য সচিব তারেকুজ্জামান তারেক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মহারাজের ছেলে মো. সোহেল আহম্মেদ রুবেল মিয়া দীর্ঘদিন ধরে নিজেকে ছাত্রদলের পদধারী নেতা এবং মঠবাড়িয়া থানার দালাল পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে হয়রানি করে আসছেন। এ ধরনের অভিযোগ সংগঠনের নজরে এলে বিষয়টি যাচাই-বাছাই করা হয়।

উপজেলা ছাত্রদল জানায়, সোহেল আহম্মেদ রুবেল মিয়ার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। তিনি ছাত্রদল বা বিএনপির নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা বা হয়রানি করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান ছাত্রদল নেতারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যক্তি বিশেষের অসদাচরণের দায় ছাত্রদলের ওপর বর্তাবে না। সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া পরিচয়ধারীদের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।

স্থানীয়রা জানায়, ৫ আগস্টের পর রুবেলের কাজই হলো আওয়ামী লীগ নেতাদের সাথে থাকা কোনো ছবি পেলেই তার নামে থানায় মামলা দেয়া। টাকার বিনিময়ের আবার রফাদফা করতেন। যারা টাকা না দিতেন তাদের আওয়ামী লীগের মামলা দিয়ে গ্রেফতার করতেন। 

জানা গেছে, মঠবাড়িয়া আব্দুল ওহাবিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেনকে ওলামালীগ সাজিয়ে তাকে গ্রেফতার করায় রুবেল। দুই মাস জেল খেটে জামিনে বের হন তিনি।

এ বিষয়ে অধ্যক্ষ বলেন, সারাদেশে প্রতিষ্ঠানগুলোতে তৎকালীন সরকারের নেতাদের বাইরে গিয়ে কিছু করা যেতো না। আমি এই নিয়ন্ত্রণের বাইরে ছিলাম না।