সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ে করলেন পাখি

বিয়ে করলেন পাখি

বিয়ে করলেন পাখি

নিউজ ডেস্ক:

 

জনপ্রিয় ভারতীয় বাংলা ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’য় (২০১৩-২০১৬) প্রধান নারী চরিত্র ‘পাখি’ হিসেবে অভিনয় করে দুই বাংলায় সাড়া ফেলে দিয়েছিলেন মধুমিতা সরকার। বিয়ে করে ফেললেন ভারতের পশ্চিমবঙ্গের সেই ‘পাখি’। তার বরের নাম দেবমাল্য চক্রবর্তী।

দীর্ঘদিনের প্রেমের পর চলতি বছরের জানুয়ারি মাসে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছিলেন তারা। ঘটনার পাঁচ মাসের মাথায় এবার রেজিস্ট্রি মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি নিলেন এই তারকাদম্পতি। সম্প্রতি মধুমিতা তার সামাজিক মাধ্যমে আইনি বিয়ের ছবি শেয়ার করে এ খবর নিশ্চিত করেছেন।

কোনো জাঁকজমক ছাড়া একেবারে সাধারণ পোশাকে দুই পরিবারের সদস্যদের নিয়ে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন মধুমিতা পরেছিলেন রাস্ট অরেঞ্জ রঙের সালোয়ার কামিজ, মেকআপ ছিল না একেবারেই। অপরদিকে, দেবমাল্যের পরনেও একেবারে ক্যাজুয়াল পোশাক।

এই দম্পতির জীবনের বিশেষ এই মুহূর্তে তাদের পোষ্য কুকুরটিও সঙ্গে ছিল। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আজ থেকে আমি আইনতভাবে তোমার স্ত্রী হলাম।

এটি দেবমাল্যর প্রথম বিয়ে হলেও অভিনেত্রী মধুমিতার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। তবে কয়েক বছরের মাথায় তাদের সেই সংসারের বিচ্ছেদ ঘটে।

২০১৪ সালের ঈদে ‘পাখি ড্রেস’ কেনার ধুম পড়ে গিয়েছিল বাংলাদেশে। এই পোশাক কিনে না দেওয়ায় স্বামীর ওপর অভিমান করেছিলেন স্ত্রী, মায়ের ওপর মেয়ে! স্কুলের খাতা, ভাবিদের আড্ডা কোথায় ছিলো না ভারতীয় বাংলা টিভি ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’র পাখি!

সেই ধারাবাহিক থেকে সিনেমায় নাম লেখান মধুমিতা সরকার। পশ্চিমবঙ্গের ‘কুলের আচার’, ‘সূর্য’, ‘টাংরা ব্লুজ’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’সহ বেশ িকছু সিনেমায় দেখা গেছে তাকে।