নিউজ ডেস্ক:
বাংলাদেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের পরিচিত মুখ তানিন সুবাহর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা।
২০১২ সালের ১ জানুয়ারি ক্লোজআপ ওয়ানের অডিশনের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন তিনি। সংগীতচর্চার মধ্য দিয়ে কর্মজীবন শুরু হলেও পরবর্তীতে অভিনয়েই নিজেকে প্রতিষ্ঠিত করেন। প্রথমে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার পর মোশাররফ করিমের বিপরীতে জনপ্রিয় নাটক ‘যমজ’-এ অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন।
চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে ‘অবাস্তব ভালোবাসা’ সিনেমার মাধ্যমে, যদিও ছবিটি মুক্তি পায়নি। পরে ‘মাটির পরী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নিজের অবস্থান সুদৃঢ় করেন। অভিনয়জীবনে তিনি ‘ভালো থেকো’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘বীর বাঙালি’ এবং *‘রাজা রানির গল্প’*সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন।
এন্টার টিভি পরিবার শ্রদ্ধাভরে স্মরণ করছে এই অকাল প্রয়াত শিল্পীকে।