শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে সাংবাদিকদের তিন দিনব্যাপী 'Facts for Life' কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ।

গাজীপুরে সাংবাদিকদের তিন দিনব্যাপী 'Facts for Life' কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ।

গাজীপুরে সাংবাদিকদের তিন দিনব্যাপী 'Facts for Life' কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ।

গাজীপুর জেলায় কর্মরত টেলিভিশন ও মাল্টিমিডিয়ার গণমাধ্যম কর্মীদের নিয়ে "শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম" প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। ​তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (NIMCO), ঢাকা-এর উদ্যোগে এবং জেলাপ্রশাসন, গাজীপুর এর সহযোগিতায় ভাওয়াল সম্মেলন কক্ষে গত ০৫ জুন থেকে ০৭ জুন ২০২৬ খ্রি. পর্যন্ত 'Workshop on Facts for Life with Field Practice' শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

​আজ ০৭ জুন ২০২৬ খ্রি. দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি। গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

​তিন দিনব্যাপী এই কর্মশালায় শিশু অধিকার, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, নারী উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বিষয়ক তথ্যভিত্তিক সংবাদ ও প্রতিবেদন তৈরির বিভিন্ন আধুনিক কৌশল এবং মাঠপর্যায়ে ব্যবহারিক প্রশিক্ষণের (Field Practice) নানা দিক তুলে ধরা হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের উন্নয়নমূলক বার্তা সাধারণ মানুষের কাছে সঠিক উপায়ে পৌঁছে দিতে এবং মাঠপর্যায়ের দায়িত্বপালনে গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।​সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মোঃ মারুফ নাওয়াজ এবং সহকারী পরিচালক মকবুল হোসাইন। এ সময় অন্যান্যের মধ্যে গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক মোড়ল, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকারসহ জেলা প্রশাসন ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহণকারী গাজীপুর জেলার বিভিন্ন টেলিভিশন ও মাল্টিমিডিয়ার ২০ জন সাংবাদিক প্রতিনিধির মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

মো: শাহ আলম গাজীপুর।